রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আভাস রয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় এলাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসএ