ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More