রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: শাহে আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বা ইরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন,‘মেইন রোডে ইরিকশা আমরা চলতে দেব না। ৮টি জোন করে অভ্যন্তরীণ সড়কগুলোতে তাদের চলাচলের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘এটা ৩টি ভাগে ভাগ থাকবে। ঢাকা শহরে আমরা যে ইরিকশাগুলো লাইসেন্স দিব বা রেজিস্ট্রেশন দিব, এটার যাত্রী সংখ্যা হবে ২ এবং ৪। ৬ জন যাত্রী বহন করতে সক্ষম কোনো ভেহিক্যালকে, মানে ইরিকশাকে আমরা ঢাকা সিটি কর্পোরেশন নিবন্ধনের আওতায় আনব না।

তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের গ্রামীণ সড়কগুলোতে ২, ৪ ও ৬ যাত্রী ধারণক্ষমতার ইরিকশা নিবন্ধনের সুযোগ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগ থেকে সনদ এবং ট্রাফিক বিভাগ থেকে ফিটনেস সনদ ছাড়া আমরা কোনো নিবন্ধন দেব না।

তিনি বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা ব্যাটারিচালিত রিকশা বা ইরিকশার নিবন্ধন দেবে।

মীর শাহে আলম বলেন, ‘অটোরিকশা নিয়ন্ত্রণের নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। যাচাইবাছাই শেষে এটি ফিরে এলে আমরা ১ সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যেই নীতিমালা জারি করব।

তিনি আরও বলেন, নীতিমালা জারি হলে ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা একটি নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আসবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More