ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। এদিন বিকেল তিনটা থেকে অধিবেশন শুরু হবে।
এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি বিল তোলার কথা রয়েছে। এছাড়া, সংসদীয় স্থায়ী কমিটি গঠন হতে পারে আজ।
পাশাপাশি চলমান বিদ্যুৎ–গ্যাস ও সার সংকটের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটি এই অধিবেশন কতদিন চলবে, তা ঠিক করবেন।
এদিকে, অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ও শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা–সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।