শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

মিরপুর ৬০ ফিটে ‘মেট্রো মার্ট’র নতুন আউটলেট উদ্বোধন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মিরপুর ৬০ ফিটে ‘মেট্রো মার্ট’র নতুন আউটলেট উদ্বোধন
উদ্বোধন

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুর ৬০ ফিটে উদ্বোধন হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফিতা কেটে আউটলেটির শুভ উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মেট্রো মার্ট শুধুই একটি কনভিনিয়েন্স স্টোর নয়, বরং মেট্রো মার্ট একটি আস্থার প্রতিক। প্রতিটি আউটলেটের নিকটবর্তী এলাকাবাসির চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি, বেশ কিছু দুর্লভ পণ্যও পাওয়া যাচ্ছে মেট্রো মার্টে। যার মধ্যে প্রতিটি আউটলেট সংশ্লিষ্ট এলাকার ঐতিহ্যবাহী পণ্য এবং হালাল পণ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে করে ক্রেতারা যেমন একটি হালাল শপিংয়ের অভিজ্ঞতা পাবেন এবং এলাকাভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও লাভবান হবেন।

শুধু পণ্য বাছাইয়ের বেলায় নয়, মেট্রো মার্ট তার সম্পূর্ণ ব্যবসায়িক চিন্তাধারাতেই হালাল পন্থার অনুসরণ করে যাচ্ছে। তাই সম্মানিত ক্রেতারা পণ্য বাছাই করতে পারছেন নিশ্চিন্তে।

এছাড়াও, অতিরিক্ত মূল্যের বিদেশি পণ্যে ঠাসা অন্যান্য সুপারশপের তুলনায় আকিজ মেট্রো মার্ট ভোক্তাদের দিচ্ছে এক সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। মানের সাথে কোনরকম আপোষ না করে সাশ্রয়ী দামে ভোক্তাদের কাছে সেরা দেশীয় পণ্য পৌঁছে দিচ্ছে মেট্রো মার্ট। ভেজাল ও মানহীন বিদেশি পণ্য এড়িয়ে সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসারই মেট্রো মার্টের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন বলেন, “আমরা চাই, মেট্রো মার্টের ব্যাপারে মানুষ একটি সুস্পষ্ট ধারনা রাখুক, তারা মনে করুক এই দোকানটি আমাদের, কারণ এখানে আমাদের নিজেদের মানুষ আছে। এটি কোনো হিসেব–নিকেশের বিষয় নয়, এটি অনুভূতির ব্যাপার। এভাবেই সাধারণ একটি দোকান থেকে মেট্রো মার্ট হয়ে উঠবে এমন একটি জায়গা, যাকে পুরো এলাকাবাসী নিজেদের কমিউনিটির অংশ মনে করবে।“