ক্রিকেটার সাকিব একজন নষ্ট, পচে যাওয়া মানুষ: ডা. জাহেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানকে ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীরা বিনা মূল্যে ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টাশিক্ষার্থীরা বিনা মূল্যে ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ।’

তবে সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।’

র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘তাঁকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।’

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রিত শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে একটি রেকর্ড করা অডিও বার্তা দেন সাকিব আল হাসান। পরে তিনি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হলেও কোনো কথা বলেননি।

ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: ডা. জাহেদভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: ডা. জাহেদ

সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, সোনা চোরাচালান, সম্পদের তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আদালতে একাধিক অনুসন্ধান ও মামলা চলছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর ব্যাংক হিসাবও স্থগিত করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More