রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. আলমগীরকে (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. আলমগীরকে (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির মূল দলের সদস্য। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি মিরপুর, ব্লকবির ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাসার বাসিন্দা।

আলমগীরের চাচা মো. আশিক জানান, বিকালে মিরপুর১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে একটি প্রাইভেটকারে করে ৪ ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালান। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও বলেন, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় গুলি লাগে। তাকে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।

স্বজনদের ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে আলমগীরকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলমগীর নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More