কারাগারে ধরা পড়ল ‘মাদক পাচারকারী’ বিড়াল, তদন্ত শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে একটি বিড়ালকে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ।

রাশিয়ার নিজনি নোভোগোরোদ অঞ্চলে একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে একটি বিড়ালকে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ।

গলায় বিশেষভাবে তৈরি কলারের ভেতরে নিষিদ্ধ মাদক বহনের সময় প্রাণীটিকে আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস (এফএসআইএন) জানিয়েছে, কারাগারের কর্মীরা একটি বিড়ালকে সংশোধনাগারে প্রবেশের আগেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে তার গলায় থাকা দুটি কাপড়ের কলার খুলে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিড়ালটির গলায় থাকা কালো রঙের চওড়া কলার খুলে পরীক্ষা করছেন কারা কর্মকর্তারা। মাদকভর্তি কলারগুলো জব্দ করার পর বিড়ালটিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কারা বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার পেছনে কারা জড়িত, কীভাবে বিড়ালটিকে প্রশিক্ষণ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং পুরো পাচারচক্র কীভাবে পরিচালিত হচ্ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: ইউরো নিউজ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More