সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টিসহ বজ্রপাতও হতে পারে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টিসহ বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় ১৩ জেলার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এসএ