সমর্থকদের বিশ্বসেরা দলে ভোজিনহো, হালান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সমর্থকদের ভোটে বিশ্বকাপের ড্রিম টিমে জায়গা করে নিয়েছন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো ও নরওয়ে স্ট্রাইকার আর্লিং হালান্ড। পুরো টুর্ণামেন্টে অসাধারণ পারফরমেন্সের সুবাদে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের পিছনে ফেলে অনেকটা অপ্রত্যাশিভাবেই সেরা দলে স্থান পেয়েছেন তারা।

বিশ্বকাপে অভিষিক্ত আফ্রিকান দল কেপ ভার্দের হয়ে নজড়কাড়া পারফরমেন্স দেখিয়েছেন ৪০ বছর বয়সী ভোজিনহো। যে কারনে গোল্ডেন গ্লাভস জয়ী আসর সেরা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পিছনে ফেলে ভক্তদের ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে সেরা দলে জায়গা পেয়েছেন ভোজিনহো। ফিফার টেকনিক্যাল গ্রুপের বিবেচনায় সিমন আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জয় করেছেন।

অথচ বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় সারির দল শেভাস ছাড়ার পর ক্লাববিহীন ছিলেন ভোজিনহো। বিশ্বকাপের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ স্পেনের বিপক্ষে খেলতে নেমে ভোজিনহো দুর্দান্ত সাতটি সেভ করে কেপ ভার্দেকে রক্ষা করেছিলেন। ম্যাচটিতে স্পেন গোলশুন্য ড্র করতে বাধ্য হয়। এমনকি প্রথমবারের মত বিশ্বমঞ্চে খেলতে এসে কেপ ভার্দে নক আউটের টিকিট নিশ্চিত করে। নক আউট পর্বে শেষ ৩২’র ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়।

এদিকে প্রথমবারের মত নরওয়েকে কোয়ার্টার ফাইনালে ওঠার পিছনে মূখ্য ভূমিকা পালন করা হালান্ড সমর্থকদের ২৭.৫ শতাংশ ভোট পেয়েছেন। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড পাঁচ ম্যাচে ৭ গোল করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলতে ২১ ব্যবধানে জয়ের ম্যাচটি। যে ম্যাচে হালান্ড জোড়া গোল করেছেন। শেষ ষোলতে অবশ্য ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে নরওয়ে বিদায় নেয়।

এই দলে জায়গা করে নেয়া তারকাদের মধ্যে অন্যতম হলেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহাম।

ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রিম টিম :

গোলরক্ষক : ভোজিনহো (কেপ ভার্দে)

ডিফেন্ডার : পেদ্রো পোরো (স্পেন), লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), ডায়ট উপামেকানো (ফ্রান্স), মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার : রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহাম

ফরোয়ার্ড : লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে)

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More