দুই বছর আগে জার্মানিতে ইউরো জিতেন লামিনে ইয়ামাল। তখন তার বয়স ছিল ১৭ বছর।
জার্মানি আইন অনুযায়ী, ওই বয়সী কিশোররা রাত ১২টার পর বাইরে থাকতে পারে না। জরিমানা দিয়ে তখন ইয়ামালকে ইউরো খেলিয়েছে স্পেন।
সে সময়ই ইয়ামাল স্টেডিয়ামে প্রেমিকা নিয়ে হাজির হয়ে আলোচনায় আসেন। আলোচনায় ছিলেন তার প্রেমিকা অ্যালেক্স পাদিলাও। স্পেন ইউরো জয়ের পর ইয়ামালের সঙ্গে মাঠে ঢুকে শিরোপার সঙ্গে পোজ দিয়েছিলেন তিনি। কিন্তু কদিন বাদেই সমবয়সী পাদিয়ার সঙ্গে লামিনের প্রেমটা ভেঙে যায়।
ওই সম্পর্ক ভাঙার পর বার্সার তরুণ তারকা ইয়ামাল মানসিকভাবে কিছুটা অস্থিরতার মধ্যে ছিলেন। কিছুদিন নিক্কি নিকোলার সঙ্গে প্রেম করেন। কিন্তু সেটাও ২০২৫ মৌসুমে লা লিগা জয়ের পর ভেঙে যায়।
সে সময় ফাতি ভাসকেস ও ক্লদিও বাভেলের সঙ্গে সময় কাটান লামিনে। দুজনই এডাল্ট অভিনেত্রী হিসেবে পরিচিত।
২০২৬ বিশ্বকাপের ঠিক আগে ইয়ামালের নতুন প্রেমের খবর আসে সংবাদমাধ্যমে। গত মে মাসে ইয়ামাল ও ইনেস গার্সিয়া ডেটিং করছেন বলে খবর আসে।
২১ বছর বয়সী স্প্যানিশ এই ইনফ্লুয়েন্সার বিশ্বকাপে স্পেনের ম্যাচ চলাকালে বারবার স্টেডিয়ামে ক্যামেরা বন্দী হয়েছেন। ফাইনালের পর ইয়ামালের সঙ্গে পোজ দেয়া এবং ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় তাকে। একে অপরকে করেন আলিঙ্গনও।
প্রশ্ন হলো, গার্সিয়ার সঙ্গে ইয়ামালের প্রেমটা টিকবে তো! দুই বছরে ৩ প্রেমিকার সঙ্গে ব্রেক আপ হয়েছে তার। শিরোপা জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের যেন আড়ি আছে!
এসএ