শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
সাংবাদিক মো. সাইদুর রহমান

ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনে প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমান‘কে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৯ জুলাই) এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমান–কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।

শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী ১ বছর মেয়াদে তিনি ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনের প্রেস উইং মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রেস মিনিস্টার (প্রেস) মো. সাইদুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার ‘ক্রিয়েটিভ এন্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপ–কমিটির সদস্য ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক ছাড়াও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগের আগে সাইদুর দৈনিক ইত্তেফাক–এর ‘রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মাসউদ/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।