শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৫০ টি।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ৪২, মতিঝিল বিভাগ ৪১, তেজগাঁও বিভাগ ৩১, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More