শিরোনাম
শুক্রবার ঢাকা শহরের যেসব এলাকার মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা, ২৩ অক্টোবর ২০২৬ বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন (৩৫)।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন স্বজনরা। এ সময় পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ও শিশু কেয়ার নানী নিহত হয়। আহত হয় কয়েকজন।

মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান আরও জানান, খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজন ও অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।