সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোর জেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোর জেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি২।

এতে বলা হয়, মঙ্গলবার নাটোর গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বড়াইগ্রাম (বনপাড়া) উপকেন্দ্রের (সব ফিডার) আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ইউনিয়নের এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কাজের উপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কমবেশি হতে পারে। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More