শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে অনলাইনে দেখবেন আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ সময় রবিবার (১১ জুলাই) সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড-আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ডআর্জেন্টিনা। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার সুইজারল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট কাটতে চাইবে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ ৮এ জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড।

রবিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি খেলা সরাসরি সম্প্রচার করবে টিস্পোর্টস ও সময় টেলিভিশন।

শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Argentina vs Swizerland live watch)

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপ। আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপ ম্যাচগুলো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More