শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নরসিংদী জেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, নরসিংদী জেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বিকালে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব১১এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে, ৫ জুলাই (রবিবার) মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। ৬ জুলাই দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃদ্ধার ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More