বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব ছাড়াই খেলবে আর্জেন্টিনা, কারণ কী?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে আয়োজক দেশ হিসেবে দেশ তিনটি বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবেন। কিন্তু আর্জেন্টিনাসহ আরও তিনটি দেশ পাবে একই সুবিধা!

অর্থাৎ ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না। দেশটি আয়োজক দেশগুলোর একটি হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। এই সুবিধা পাবে প্যারাগুয়ে ও উরুগুয়েও।

ফিফা মূলত এই সুযোগ দিয়েছে ২০৩০ বিশ্বকাপকে বিশেষভাবে আয়োজনের লক্ষ্যে। তারা টুর্নামেন্টটির ১০০ বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করবে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই ইতিহাসকে স্মরণ করতেই দক্ষিণ আমেরিকার এই তিন দেশকে শতবর্ষ উদযাপনের আয়োজক করা হয়েছে। তবে আর্জেন্টিনা একবার বিশ্বকাপ আয়োজন করলেও, এখনও প্যারাগুয়ে কখনও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি।

ফিফা জানিয়েছে, মূল তিন আয়োজক এবং শতবর্ষ উদযাপনের তিন আয়োজক—মোট ছয় দেশের জাতীয় দলই সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

অর্থাৎ, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো—এই ছয় দেশকে বাছাইপর্ব খেলতে হবে না। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্বয়ংক্রিয়ভাবেই ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে।

তবে এ নিয়ে বেশ বিতর্ক আছে। বিশেষ করে ৬ দেশ সরাসরি অংশ নেওয়ায় লাতিন অঞ্চলে বিশ্বকাপের মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে মান হারাতে পারে। তাছাড়া তিন মহাদেশের টুর্নামেন্টে খেলোয়াড়দের ধকলও বাড়তে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More