শেষ হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। মাঠের লড়াইয়ে টিকে থাকা শেষ বিজয়ী আটটি পরাশক্তি দল নিয়ে এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ।
বিশ্বকাপের এবারের আসরে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সবশেষ দল হিসেবে ইতিহাস গড়া সুইজারল্যান্ড।
অন্যদিকে শেষ ষোলো থেকে অশ্রুসিক্ত বিদায় নিয়েছে তিন সহ–আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তাদের সাথে বিদায়ীদের তালিকায় যুক্ত হয়েছে ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিশর ও কলম্বিয়া।
কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে প্রথম ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান সিংহ মরক্কো। শেষ চারে ওঠার এই লড়াইয়ে প্রতিটি ম্যাচই ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে একেকটি হাই–ভোল্টেজ ড্রামা।
বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সময়সূচি নিচে দেওয়া হলো:
ম্যাচ ও প্রতিপক্ষ
ফ্রান্স বনাম মরক্কো ৯ জুলাই, ২০২৬ (দিবাগত রাত) রাত ২:০০ টা
স্পেন বনাম বেলজিয়াম ১০ জুলাই, ২০২৬ (দিবাগত রাত) রাত ১:০০ টা
নরওয়ে বনাম ইংল্যান্ড ১১ জুলাই, ২০২৬ (দিবাগত রাত) রাত ৩:০০ টা
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ১২ জুলাই, ২০২৬ (সকাল) সকাল ৭:০০ টা