১২৪
আফগানিস্তান ক্রিকেটের অন্যতম তারকা পেসার শাহপুর জাদরান আর নেই।
মঙ্গলবার (৭ জুলাই) নয়াদিল্লির একটি হাসপাতালে, ৩৯ বছর পূর্ণ করার মাত্র একদিন আগেই বিরল রোগ ও ইমিউন সিস্টেমের জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁহাতি এই পেসার।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাদরান। জাতীয় দলের হয়ে বল হাতে নিয়েছেন ৮০ উইকেট। ২০২০ সালে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। বাংলাদেশ সফরসহ বিপিএলেও খেলেছেন এই পেসার।