মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র'কে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো বেলজিয়াম।

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো বেলজিয়াম।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্বাগতিকদের মুখোমুখি হয় রেড ডেভিলরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বেলজিয়াম। অষ্টম মিনিটেই দলের হয়ে গোলের সূচনা করেন ডি কেটেলারে। ৩১ মিনিটে ফ্রিকিক থেকে মালিক টিলম্যান সমতা ফেরালেও মাত্র ৬১ সেকেন্ড পর আবারও এগিয়ে যায় বেলজিয়াম। এবারও গোল করেন ডি কেটেলারে।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোলকিপার ম্যাট ফ্রিসের ভুলের সুযোগ নিয়ে হান্স ভানাকেন ব্যবধান ৩১ করেন। ওই গোলেও অ্যাসিস্ট ছিল ডি কেটেলারের। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে ১২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল তারা।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে বেলজিয়াম ও স্পেন।

এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল কনকাকাফ অঞ্চলের সব দল। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—৩ আয়োজক দেশই শেষ ১৬ থেকে ছিটকে গেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More