বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন হ্যারি কেইন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি কেইন।

গতরাতে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২এর ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ৭ মিনিটে পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২১ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড। ম্যাচের ৭৫ ও ৮৬ মিনিটে গোল দু’টি করেন কেইন।

ফলে বিশ্বকাপের মঞ্চে কেনের গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে১৩ তে। বিশ্বকাপে সর্র্বোচ্চ গোলের তালিকায় পেলের ১২ গোলের রেকর্ড ভাঙ্গলেন কেইন।

১৬টি বিশ্বকাপ ম্যাচে ১২ গোল করেছিলেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে।

ফ্রান্সের জ্যাঁ ফঁতেঁর ১৩ গোলকে স্পর্শ করেছেন কেইন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও তিনি। ১১৮ ম্যাচে ৮৪ গোল করেছেন কেইন।

এবারের আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কেইন। নরওয়ের আর্লিং হালান্ডের সাথে ৫ গোলে করেছেন তিনি। ৬টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন।

এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচ গোল করেছেন কেইন। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে জিওফ হার্স্টের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ৬ গোল নিয়ে তালিকার শীর্ষে আছে গ্যারি লিনেকার।

দু’টি ভিন্ন বিশ্বকাপে পাঁচ বা তার বেশি গোল করা ষষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ের নাম তুলেছেন কেইন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন তেওফিলো কুবিলাস, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে হেডের মাধ্যমে চার গোল করেছেন কেইন। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে হেডে সবচেয়ে বেশি ৭ গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল করেছেন গার্ড মুলার।

ডি আর কঙ্গোর বিপক্ষে ১০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। হাফটাইমে পিছিয়ে থেকে বিশ্বকাপে এই প্রথম জয় পেল ইংলিশরা।

বিশ্বকাপের কোন ম্যাচে প্রথমে গোল হজম করার পরও ইংল্যান্ডের এটি দ্বিতীয় জয়। এর আগে ১৯৬৬ সালের ফাইনালে প্রথমে গোল হজম করে জয় পেয়েছিল ইংলিশরা।

আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে এখন টানা ১০ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড। এর মধ্যে ছয়টিতে জয় এবং চারটিতে ড্র করেছে ইংলিশরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More