বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের বিদায়ের পর বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গোর কোচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর সংবাদ সম্মেলনের মাঝপথে বাবার মৃত্যুর খবর পান ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে।

বিশ্বকাপ থেকে দলের বিদায়ের ঠিক পরপরই এক চরম ব্যক্তিগত শোকে স্তব্ধ হলেন ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। সংবাদ সম্মেলনের মাঝপথে বাবার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২১ ব্যবধানে হারতে হয় কঙ্গোকে। টুর্নামেন্ট থেকে দলের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের আবেগ ও প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলনে এসেছিলেন দেসাব্রে। তবে ম্যাচ নিয়ে কথা শেষ করার পরই তার কাছে পৌঁছায় বাবার মৃত্যুসংবাদ।

এই অপ্রত্যাশিত খবরে কোচ পুরোপুরি স্তব্ধ হয়ে যান। পুরো সম্মেলন কক্ষের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে পড়ে। দেসাব্রে কিছু সময়ের জন্য কোনো কথাই বলতে পারেননি। কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া কর্মকর্তা জেরি কালেমো বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কোচ এখন শোকে কাতর এবং ফেডারেশনের পক্ষ থেকে তার প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে বিদায় নেয়া প্রসঙ্গে দেসাব্রে বলেন, ‘দলের বিদায় অবশ্যই হতাশাজনক, তবে আমি ছেলেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ডিআর কঙ্গো। পর্তুগাল ও কলম্বিয়ার মতো দলের সাথে লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বাধা টপকাতে পারেনি তারা। মাঠের পরাজয়ের সেই বেদনা কাটার আগেই প্রিয় বাবাকে হারানোর শোক কোচ সেবাস্তিয়ান দেসাব্রেকে শোকের সাগরে ভাসাল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More