বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স হবে: আইজিপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প প্রকৃত অর্থেই নতুন ঢাকা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকির।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প প্রকৃত অর্থেই নতুন ঢাকা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকির।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) রাজউক পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

মো.আলী হোসেন ফকির বলেন, পূর্বাচলকে পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বরকাউ পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি জানান, পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আইজিপি আরও বলেন, আগামীতে পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার নেতৃত্বে একটি স্বতন্ত্র বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More