শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে খেলার ছলে অগ্নিদগ্ধ হয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে খেলার ছলে অগ্নিদগ্ধ হয়ে কিশোরের মৃত্যু
শেখ হাসিনা বার্ন ইউনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলার ছলে বৈদ্যুতিক তার ও প্লাস্টিক পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মোঃ লিমন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধের ৬১ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কিশোর লিমন মারা যায়।

শুক্রবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন।

নিহত লিমন ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ শাহীন কোল্ডস্টোরেজস্থ নুরুল হকের পুত্র।

এ বিষয়ে নিহত লিমনের মা সুমা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

নিহত লিমনের মা সুমা বেগম মামলায় উল্লেখ করেন, চলতি বছরের ২৮ জানুয়ারি দুপুরের দিকে লিমন নিজ বাড়ির সামনে খেলার ছলে বৈদ্যুতিক তার ও প্লাস্টিক পোড়াচ্ছিলো। এ সময় অসাবধানতাবশত কিশোরের শরীরে আগুন লেগে যায়। তার ডাক– চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কিশোর কে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শুক্রবার দুপুরে কিশোর লিমন মারা যায়।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।