যেভাবে দেখা যাবে মেসিদের খেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ সোমবার (২২ জুন) রাত ১১টায় ডালাসে বিশ্বকাপের গ্রুপ ‘জে’এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। ওটিটি প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপেও দেখা যাবে ম্যাচটি।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া খুব বেশি পরিচিত প্রতিপক্ষ নয়। দুই দল এর আগে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে। দুটিই ছিল প্রীতি ম্যাচ। তবে সেই দুই সাক্ষাতের একটি আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে।

প্রথমবার দুই দলের দেখা হয়েছিল ১৯৮০ সালে ভিয়েনার প্রাটার স্টেডিয়ামে। সেবার তরুণ ম্যারাডোনা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন। তার হ্যাটট্রিকে আর্জেন্টিনা ৫১ গোলের বড় জয় পায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই ছিল ম্যারাডোনার একমাত্র হ্যাটট্রিক। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেছিলেন সান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলদো জাসিন্তো লুকে।

এক দশক পর ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযানে নামার আগে প্রস্তুতি হিসেবে আবারও ভিয়েনায় মুখোমুখি হয় দুই দল। আর্নস্ট হাপেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ ১১ গোলে ড্র হয়।

আজকের ম্যাচটি হবে দুই দলের তৃতীয় সাক্ষাৎ। তবে ফিফার কোনও টুর্নামেন্টে এই প্রথম মাঠে নামছে তারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More