বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে পছন্দের দল নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। বাংলাদেশেও আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দলের জার্সি কেনার ধূম পড়েছে। তবে একজন মুসলিম হিসেবে অনেকের মনেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঁকি দেয়— প্রিয় দলের ফুটবল জার্সি পরে কি নামাজ আদায় করা যাবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, প্রচলিত প্রায় সব খেলাই জুয়ার অন্তর্ভুক্ত, যা হারাম। এছাড়াও এতে সময়, অর্থের অপচয় এবং অশ্লীলতাও থাকে। সুতরাং তা পরিত্যাগ করা আবশ্যক।
জার্সি পরে নামাজ পড়া অনুচিত; তবে নামাজ হয়ে যাবে। যদি জার্সিতে ছবি স্পষ্ট থাকে তাহলে নামাজ আদায় হবে; এটি মাকরুহ হবে। আর যদি ছবি একেবারে অস্পষ্ট হয় তাহলে মাকরুহ হবে না।
ইসলামি শরিয়তে, প্রাণীর ছবিযুক্ত পোশাক পরা হারাম। তবে প্রাণহীন বস্তু যেমন— বৃক্ষ, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি বৈধ। (আল–বাহরুর রায়েক: ২/২৯, মেরকাতুল মাফাতিহ: ৪৪৮৯)
মহান আল্লাহ বলেন, يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ ‘হে বনি–আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ: ৩১)