৪৪
নারীদের জন্য অধিকতর নিরাপদ যাতায়াতের জন্য পিংক বাস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা‘ নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস‘ চালু করা হচ্ছে।