সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬

রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে: অতিরিক্ত প্রেস সচিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সোমবার (১ জুন) ঈদ ছুটির পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার অনেক বেশি মিডিয়া বান্ধব এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছেন। আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পুনর্গঠনের যুদ্ধে তার নিরলস প্রচেষ্টার কথাও তুলে ধরছেন।

তিনি আরও বলেন, যাচাইবাছাই ছাড়াই অতিরিক্ত ভিউওয়ের লোভে পড়ে অনেক গণমাধ্যমই পেশাদারিত্ব নষ্টের প্রতিযোগিতায় নেমেছে। ‘ কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় এবং বিশেষ করে তাদের অনলাইনে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত কিছু ফটোকার্ড ও রিপোর্ট করা হচ্ছে। রিলসের নামে খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। ফলে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। এ বিষয়গুলো আমাদের নজরে আসে নানাভাবে। তাই আপনাদের প্রতি আহ্বান সরকারের ভালো কাজের সঙ্গী হোন।’

আতিকুর রহমান রুমন বলেন, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈ্দুল আজহা উদযাপন করেছেন। তবে এবার ঈদের আনন্দের মাঝেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে নানা ঈদ স্মৃতি আমাদের মনে পড়েছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, আপনারা লক্ষ্য করেছেন, দেশের মানুষ ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন যখন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। উনার টিমের সাথে যারা আছেন তারাও, মানে আমরাও কিন্তু ঈদে ছুটির দিনগুলো এমনকি ঈদের দিনেও কাজ করেছি। সেসব নিশ্চয়ই আপনারা দেখে এসেছেন। লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়িয়েছেন পুরো ঢাকা। ঘুরে ঘুরে দেখেছেন কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা? কোথায় পরিস্কার হয়েছে, কোথায় হয়নি। কোথাও গাফিলতি হয়েছে কিনা? যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থাও নিয়েছেন।

তিনি বলেন, আমরা মানুষের সেবায় এভাবে রাত দিন এক করে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২/১৩ ঘন্টা করে এমনকি মাঝে মাঝেই ১৬ ঘন্টাও কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার আন্তুরিক দেশে সুশাসন নিশ্চিত করতে, সরকার আন্তুরিক মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে এই জন্য।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয় মুখপাত্র মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এস এম মাহফুজুর রহমান, উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনি , সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More