সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬

সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনে মিলল কর্মচারীর মরদেহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত 'বিজয় ৭১ ভবনে' ঝুলন্ত অবস্থায় কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের৮ম তলার টয়লেটের পাশে ঝুলন্ত অবস্থায় কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে রদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

নিহত ব্যক্তি কামাল হোসেন (৪৭) হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন মানসিক বিকারগ্রস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More