পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১ জুন) সকাল ৯টার কিছু পর তিনি সচিবালয় প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সোয়া ৯টায় সচিবালয় অফিসে এসেছেন।’
আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’
জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়নে করণীয় নির্ধারণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছিল সরকারি ছুটি।
এসএ