গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ‘দোলা পরিবহন‘-এর একটি বাস উল্টে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা–খুলনা মহাসড়কে‘র বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নেয়ামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী তথ্য অনুযায়ী, পিরোজপুরগামী ‘দোলা পরিবহনের‘ একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একপাশ কাত হয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও মোটরসাইকেল আরোহী নিহত হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইন্সপেক্টর নেয়ামুল জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই আরোহী এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫।
গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে।
এসএ