সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অবশেষে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুর এলাকার কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

অবশেষে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুর এলাকার কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া বাতাসের কারণেও আগুনের তীব্রতা বেড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

এর আগে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More