শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আবদুল্লাহ

দেশের সাধারণ মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে এখনও আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন–পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি। বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।’

ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের সব উদ্যোগ প্রশ্নবিদ্ধ থাকবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার জোরালো আহ্বান জানান তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।