বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ৩১ মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।

এর আগে গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More