বুধবার, মে ২০, ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬

জঙ্গল সলিমপুরের পর পরবর্তী অভিযান কোথায়? জানালেন ডিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মতো চট্টগ্রামের রাউজানেও চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানায় দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

আগামী দিনে জেলা প্রশাসনের কাছে আপনার প্রত্যাশা কী?’—এই ব্যানারে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এ সভার আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকরা চট্টগ্রামের পাহাড় কাটা, নদী দখল এবং বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরলে জেলা প্রশাসক বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক বা আঞ্চলিক পরিচয় নেই। জঙ্গল সলিমপুরের উচ্ছেদ ও চিরুনি অভিযানের মডেলেই রাউজানসহ অন্যান্য সন্ত্রাসী আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে প্রশাসন দ্রুত মাঠে নামছে। একটি নিরাপদ ও জবাবদিহিমূলক জেলা প্রশাসন গড়ে তুলতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন এর কর্মকর্তা ছাড়াও টেলিভিশন প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রুনা আনসারী

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More