বুধবার, মে ২০, ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। তাদের সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাদের সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একইসঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট ব্যবস্থাপনার মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হয়েছেন বলে আামি বিশ্বাস করি

এর আগে সকালে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More