সোমবার, মে ১৮, ২০২৬
সোমবার, মে ১৮, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকদের একাংশ।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রবিবার (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ.এভাবে কোনো কমিটি হয় না। অন্তত একটি অ্যাডহক কমিটি করে এরপর নির্বাচন করতে হয়। যারা কমিটিতে আছেন, তারা ঢাকায় গিয়ে নিজেরা বিভিন্ন পদ নিয়ে এসেছেন।

শ্রমিকদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে ৩ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।

নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

সাইফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, “কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে। এটা চরম ভোগান্তির। আগে থেকে কিছুই জানানো হয়নি।”

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজশাহী জেলার শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়াপালটা ধাওয়ার ঘটে। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More