বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: সড়কমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।

আসন্ন ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) পদ্মা সেতু জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তথ্য পেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ঈদুল আজহা কেন্দ্র করে সড়কের শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

শেখ রবিউল আলম বলেন, ‘মেগা প্রকল্পের নামে সারদেশে লুট করেছে ফ্যাসিস্ট সরকার। অর্থ ব্যয় হয়েছে, কাজ হয়নি। তাই আভ্যন্তরীণ অর্থব্যবস্থা ভালো নেই। তবে স্বল্প অর্থে আড়াই মাসে এ সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অনেক কিছু করার চেষ্টা করছে। আপনার ধৈর্য ধরুন। এ সরকার মানুষের সেবার দায়িত্ব নিয়েছে’।

তিনি আরও বলেন, জেলা প্রসাশনকে বলবো, শুধু গাছ লাগানোর আনুষ্ঠানিকতার মধ্যমে শেষ করলে হবে না। তদারকি করতে হবে। সরকারও এটার তদারকি করবে।

সড়কমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আপনার ধৈর্যের সঙ্গে থাকুন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More