আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলপথ মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে‘র টিকিট পাওয়া যাবে।
ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেন টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওইদিন ৩১ মে‘র ফিরতি টিকিট বিক্রি হবে। এছাড়া ২২, ২৩, ২৪ ও ২৫ মে একাধারে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ে ওয়েবসাইটে টিকিট কেনা যাবে। এ সময় একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি হবে। আর বেলা ২টায় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) টিকিট বিক্রি করা হবে।
এসএ