মঙ্গলবার, মে ৫, ২০২৬
মঙ্গলবার, মে ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২১২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। 

মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১২৮() এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশনস) অ্যাক্ট, ১৯৭৪এর ধারা ৫ অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More