সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে দুটি অনুষ্ঠান আয়োজন করে মাইলফলক তৈরি করেছে। দেশে ব্র্যান্ডটির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও বাজারে টেকসই মোবিলিটি সল্যুশন ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতি তুলে ধরে এ আয়োজন। 

আয়োজনের শুরুতেই ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয় গতকাল শনিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য। 

এসময় বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, “এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন। বাংলাদেশে আমাদের যাত্রা দৃঢ় করতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

শোরুম উদ্বোধনের পর, ঢাকার শেরে বাংলা নগরে অবিস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান আয়োজিত হয়। বিওয়াইডির উদ্ভাবনী এনইভি প্রি-অর্ডার করেছেন এমন ক্রেতা ও তাদের পরিবারের জন্য এ আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের রাস্তার উপযোগী অত্যাধুনিক গাড়ি তাদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজনটিকে স্বরণীয় করতে আনুষ্ঠানিক উদ্বোধন, ক্রেতাদের সাথে মতবিনিময় সভা, পণ্য প্রদর্শনী ও চাবি হস্তান্তর করা হয়। এতে ক্রেতা, আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধিরা একত্রিত হন। আয়োজনে বিওয়াইডি বাংলাদেশের ডিপার্টমেন্ট প্রধানদের হাতে তাদের অর্ডার করা গাড়ি হস্তান্তর করা হয়।

এসময় বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় মুহূর্ত। সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করার মাধ্যমে বোঝা যায়, বিওয়াইডির ওপর মানুষের আস্থা বেড়েছে। আমি ও আমার সহকর্মীরা নিজেদের কেবল এই প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে দেখি না। আমরা জানি এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কী এবং এই মূল্যবোধের ওপর আমরা ভরসা রাখি। এজন্যই আজকে আমরা বিওয়াইডির ব্যবহারকারী হয়েছি; এবং সাস্টেইনেবল মোবিলিটির এ যাত্রায় যুক্ত হয়েছি।” 

সাফল্যের সাথে এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের অটোমোটিভ বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করলো বিওয়াইডি বাংলাদেশ। এই উদ্বোধন স্থানীয় ক্রেতাদের জন্য বিশ্বমানের প্রযুক্তি ও টেকসই মোবিলিটি সল্যুশন নিশ্চিত করার ক্ষেত্রে ব্র্যান্ডটির অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More