রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
সোমবার (৪ মে) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম কিংবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এসএ