শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঘুমন্ত ছেলেকে হত‌্যার পর বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘুমন্ত ছেলেকে হত‌্যার পর বাবার আত্মহত্যা
ঘুমন্ত ছেলেকে হত‌্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে হত‌্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৮) উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ঘাতক পিতা সোহেল (৫০) পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি চাকরি করে অভাবের সংসারে হাল ধরেছিলেন সাকিব। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সোহেল। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু নিশ্চিত হলে বাড়ি থেকে বেরিয়ে নিকটস্থ রেললাইনে ঝাঁপ দেন তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং এ নিয়ে তদন্ত চলছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।