শিরোনাম
গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত
দীপ্ত নিউজ
ক্রিকেট

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া
বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও। সাদা বলের সিরিজ খেলবে তারা।

শুক্রবার (১‌৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। ১৫ বছর পর প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

শেষবার তারা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১১ সালে। মাইকেল ক্লার্কের দল ৩–০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিলো। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩–০ তে ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়।

এবার অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে। বিসিবি‘র ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ তিনটি টি–টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল ২০২১ সালে টি–টোয়েন্টি সিরিজ খেলতে। ওইবার বাংলাদেশ ৪–১ এ সিরিজ জিতেছিল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।