বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে জিতেও বিদায় বার্সেলোনার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের ফিরতি লিগে পিএসজির কাছে জোড়া গোল ব্যবধানে হেরে যায় লিভারপুল। তাতে দুই লেগ মিলিয়ে ৪০ গোল ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিলো অলরেডস। অন্যদিকে ম্যাচ জিতেও প্রতিরোধ গড়তে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৩২ ব্যবধানে জিতে ৯ বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে আটলেটিকো।

প্রথম লেগের দুই গোলের ব্যবধান শুরুর আধা ঘন্টার মধ্যেই ঘুচিয়ে দিলো বার্সেলোনা। জাগালো ঘুরে দাঁড়ানোর দারুণ এক সম্ভাবনা। কিন্তু তাদের সেই স্বস্তি উবে গেলো একটু পরই। বাকি সময়ে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না হান্সি ফ্লিকের শিষ্যদের। প্রাণপন চেষ্টা মাঠজুড়ে দাপট আর ২১ ব্যবধানের জয়সবই পেলো বার্সেলোনা। তাতেও কাটলো না প্রথম লেগের আক্ষেপ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সার শুরুটা হয় ইতিবাচক; ভক্তদের বেশিক্ষণ আফসোসে রাখেননি ইয়ামাল। চতুর্থ মিনিটে ক্যাম্প ন্যুর গ্যালারিতে গর্জন তোলে, চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠ গোল করেন তিনি। চাপ ধরে রেখে ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে সমতা টানে তারা। এবারের নায়ক ফেরান তোরেস।

৩১ মিনিটে ব্যবধান কমিয়ে দুই লেগ মিলিয়ে ৩২ গোলে এগিয়ে যায় আটলেটিকো। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে ঠিক হয় সেমির পথ। উল্লাসে মাতে আটলেটিকো শিবির, বিপরিতে হতাশায় নিমজ্জিত কাতালানরা। ২০১৪ ও ২০১৬ সালের পর আবারো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে স্বদেশী প্রতিদ্বন্দ্বীদের কাছে হারলো বার্সা।

অন্য ম্যাচে, আগের ব্যবধান ঘুচিয়ে দিতে অসাধারণ কিছু করতে হতো লিভারপুলের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে তারা চেষ্টা করলো বটে, কিন্তু জালের দেখা পেলো না। উল্টো উসমান ডেম্বেলের নৈপুণ্যে আরেকটি জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পা রাখলো পিএসজি।

অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২০ গোলে জিতেছে পিএসজি। দুটি গোলই করেছেন ফরাসি তারকা ডেম্বেলে। ঘরের মাঠে ২০ ব্যবধানে জয়ী দলটি দুই লেগ মিলিয়ে এগিয়ে গেলো ৪০ ব্যবধানে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More