শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো ‘বৈশাখী শোভাযাত্রার’ মোটিফ মোরগ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো ‘বৈশাখী শোভাযাত্রার’ মোটিফ মোরগ
মোটিফ লাল ঝুঁটি মোরগ। ছবি: সংগৃহীত

বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত ‘বৈশাখী শোভাযাত্রা‘।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এলাকা পার হওয়ার সময় ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বিশাল আকার ৫টি মোটিফের মধ্যে ৩টি মেট্রো স্টেশনের ছাদে আটকে যায় এবং ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফের আংশিক ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রায় ব্যবহৃত বৃহদাকার মোটিফগুলো স্টেশনের নিচ দিয়ে পার হওয়ার সময় কিছু অংশ ছাদে আটকে যায়। ৫টি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া নির্বিঘ্নে পার হলেও ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং আরেকটি ঘোড়া পার হতে সমস্যায় পড়ে।

এ সময় ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফের উপরের একটি অংশ ভেঙে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা মোটিফগুলো রাস্তার ঢালু পাশ দিয়ে পার করান।

এ বছর ‘বৈশাখী শোভাযাত্রা‘ প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানা সামনে গিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদ এসে শেষ হবে।

 

এসএ