রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ সালের হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল)।

২০২৬ সালের হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটিসভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মন্ত্রী বলেন, ‘ আগামী দুই থেকে এক দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকার প্রধান। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না।’

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরব পৌঁছাতে পারেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More