জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রবিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ নেয়া দুই সংসদ সদস্য হলেন— মো. মাহমুদুল হক রুবেল (শেরপুর–৩) এবং মো. রেজাউল করিম বাদশা (বগুড়া–৬)।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।