শিরোনাম
গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত
দীপ্ত নিউজ
ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের ঘোষিত প্রথম দল।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজের দলে থাকা সব ক্রিকেটারই আছেন কিউই সিরিজের স্কোয়াডে। ফলে কারও বাদ পড়া কিংবা নতুন করে যুক্ত হওয়ার ঘটনা ঘটেনি। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের রেখে কিউই সিরিজের স্কোয়াড সাজানো হয়েছে। এ ছাড়া যথারীতি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরাও আছেন দলে।

তিন ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।

ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই লড়াই। ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।